ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ

রাজারহাট পাঙ্গা বৈকালী সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১৪ নভেম্বর, ২০২৫,  9:53 AM

news image

ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী পাঙ্গা বৈকালী সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী পাঙ্গাহাট পাবলিক ফুটবল  মাঠে পাঙ্গা বৈকালী সংসদ আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত গ্রামের এই মাঠে ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিকেল সাড়ে চারটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম-২ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় তিতাস ফুটবল ক্লাব,কুড়িগ্রাম  বনাম কাঁঠালবাড়ী ফুটবল একাদশ।খেলার নির্ধারিত সময়ে কাঠালবাড়ী একাদশ ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি বলেন, "সমাজের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে এবং মোবাইল আসক্তি থেকে দূরে সড়ে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।"

বিএনপি ছিনাই ইউনিয়ন আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সদস্য সচিব শাহীন পাটোয়ারীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কফিল উদ্দিন খোকন, আরিফুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড.শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম, পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তুহিন পাটোয়ারী, উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খানসহ অনেকে।