ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

যশোরের অভয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

#

মতিন গাজী (যশোর)

১৩ ডিসেম্বর, ২০২৫,  1:49 AM

news image

যশোরের অভয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই ডিসেম্বর (শুক্রবার) সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মিতালী ক্রীয়া চক্রের মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এম বি বি এস (আর এম ইউ) মেডিসিন বিশেষজ্ঞ খুলনা ইসলামিয়া হসপিটালের ডাঃ সৌমিত্র কুমার অধিকারী সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শামীম হোসেন, সাবেক সভাপতি নিবির হাচান জামিল, সহকারী শিক্ষক হানিফুর রহমান শেখ, বিশিষ্ট সমাজসেবক এস এম কামরুজ্জামান, রাশেদ মোল্লা, যুবদল নেতা জসিম উদ্দিন সোহাগসহ সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের  ব্যবস্থাপত্র প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সিদ্ধিপাশা গ্রাম থেকে চিকিৎসা নিতে আমেনা বেগম বলেন, আমি অনেক দিন যাবত জটিল রোগে ভুগছি, এখানে এসে আমি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র পেয়ে খুব খুশি। সোনাতলা বাজার থেকে চিকিৎসা নিতে আশা ফিরোজ উদ্দিন বলেন, আমি ডায়াবেটিস পরীক্ষা করাতে এসেছি। এখানে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমি আনন্দিত, কারণ আমি দিন মুজুর আমার আর্থিক অস্বচ্ছলতা থাকায় আমি ঠিকমত পরিক্ষা করতে পারিনা। মাঝে মধ্যে যদি এরকম উদ্যোগ নেন তবে আমাদের খুবই উপকার হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন