ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১০ ডিসেম্বর, ২০২৫,  12:15 AM

news image

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) জেলা প্রশাসন এবং মৌলভীবাজার ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ এর আয়োজনে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, মৌলভীবাজার ও হবিগঞ্জের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, মৌলভীবাজারজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

এর আগে, সার্কিট হাউস প্রাঙ্গনে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন, বিভিন্ন অফিসের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন, দুর্নীতি প্রতিটি সমাজ ও দেশের জন্য একটি গুরুতর সমস্যা। সর্বস্তরে সামাজিক সচেতনতা বাড়লেই দুর্নীতি কমানো সম্ভব। সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে সুস্থ সামাজিক দেশ গঠনে সহায়তা ভূমিকা রাখবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন