ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ

ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৬ জুন, ২০২৬,  2:41 PM

news image

ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় ভোলা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। 

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল জলিল। সভায় সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট অনু।

সেমিনারে বক্তারা স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন লাগসই প্রযুক্তির ব্যবহার, কৃষি ও গ্রামীণ উন্নয়নে এসব প্রযুক্তির ভূমিকা এবং টেকসই উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় উদ্ভাবকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং তাদের উদ্ভাবনকে মাঠপর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব।

পরে অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্যের কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রসার ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।