ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বড়লেখায় ব্র্যাকের উদ্যোগে হাঁস মুরগীসহ সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৯ জুন, ২০২৬,  4:12 AM

news image

মৌলভীবাজারের বড়লেখা স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ, কিশোরীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এই আয়োজন সম্পন্ন করা হয়েছে। 

৩৩ জন কিশোরীদের মধ্যে বিনামূল্যে ২০ টি করে হাঁস-মুরগি ও ১ জনের হাতে সেলাই মেশিন দেওয়া হয়। সেই সাথে হাঁস মুরগী পালন ও খামার তৈরির জন্য নগদ ৭৫ হাজার টাকা  ও ২২ জনকে শিক্ষা সহায়তা বাবদ নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা কার্যালয় হতে বিকাশে প্রদান করা হয়। (২৮ জুন) রবিবার দুপুরে ব্র্যাক বড়লেখার কাঠাল তলী অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের সামাজিক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা ভবিষ্যতে তাদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বপ্ন সারথি কিশোরীরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী কিশোরীরা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হাঁস-মুরগি পালন থেকে আয় করে তারা নিজেদের শিক্ষা ও ব্যক্তিগত প্রয়োজন মেটানোর পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।

স্থানীয়রা মনে করছেন, কিশোরীদের অর্থনৈতিকভাবে সক্ষম ও আত্মবিশ্বাসী করে তুলতে ব্র্যাকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও অনেক কিশোরী এ ধরনের কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে। বড়লেখার কাঠাল তলী ব্র্যাকের অফিসার অল্লিকা দাশের সভাপতিত্বে উপকারভোগীদের মধ্যে এসব তুলে দেন বি এম আব্দুল সালাম দাবি, এ এম মিজান সরদার, এ এম বদরুল হক, ইসমাইল মিয়া, ডি এম দেলোয়ার, ডেপুটি ম্যানেজার আতিকুর রহমান, সিডি ও দাবি বিভাগের মাসুদ আহম্মদ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী মোঃ রুয়েল কামাল নাগরিক টিভির বড়লেখা উপজেলা প্রতিনিধি আলী ওবায়েদ ইমন, ব্র্যাকের কমিউনিটি অগ্রানাইজার শামীমা আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন। 


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন