রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)
১০ জুলাই, ২০২৬, 2:34 PM
বড়লেখায় জনদুর্ভোগ লাঘবে আঞ্চলিক মহাসড়ক সংস্কারের কাজ শুরু
মৌলভীবাজারের বড়লেখায় আঞ্চলিক মহাসড়কের রতুলি বাজার এলাকার একটি অংশ দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টি হলে পানিতে তলিয়ে যেতো। ফলে এ অঞ্চলে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে। যানবাহনগুলোকে চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হতো। সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ জুলাই) অবশেষে স্থানীয় জনসাধারণের দূর্ভোগ লাগবে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিবা চৌধুরীর অর্থায়নে খাল পরিস্কার ও ড্রেনের কাজের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইকবাল হোসেন।
এর আগে, জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদেরও ভোগান্তি বেড়ে যেত। অনেক সময় ছোট যানবাহন কাদাপানিতে আটকে পড়তে হতো।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এবার অপেক্ষার প্রহর শেষ হওয়ায় আনন্দিত এলাকাবাসী।