ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বাগাতিপাড়ায় কলস প্রতীকের নির্বাচনী মিছিল ও গণসংযোগ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  12:58 AM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মতিউর রহমান (মতিন)-এর নেতৃত্বে কলস প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু-র পক্ষে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় নির্বাচনী মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যার পর বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের জিগরী বাজার ও কাঁকফো বাজারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল ও গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সাজাহান আলী, থানা যুবদলের সাধারণ সম্পাদক হানিফুর রহমান হানিফ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাফিজুল ইসলাম, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিন আহমেদ স্বাধীনসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে মোঃ মতিউর রহমান (মতিন) বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কলস প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় নেতাকর্মীরা বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন। কর্মসূচিকে ঘিরে জিগরী বাজার ও কাঁকফো বাজার এলাকায় ব্যাপক সাড়া ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।