ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ফেঞ্চুগঞ্জে হেল্প ফর নিডি ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  8:28 AM

news image

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার বলেছেন পবিত্র রমদ্বান মাসে দরীদ্র পীড়িত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের মত ভালো কাজ আর কিছুই হতে পারেনা।  একটি পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী প্রদান নি:সন্দেহে একটি বড় প্রশংসনীয় কাজ। 

গত ২০ ফেব্রুয়ারী হেল্প ফর নিডি ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে  কথাগুলো বলেছেন।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্হাপনায় ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির কার্য্যালয়ে খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরুল ইসলাম। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিতরন কার্য্যক্রমের বাংলাদেশের  সম্বন্নয়ক শাহীন আহমদ খান, প্রেসক্লাব সদস্য আব্দুর রহমান বাবুল।

দুই শতাধিক পরিবারকে জনপ্রতি ২৫ কেজি চালসহ সাড়ে ৩ হাজার টাকার খাদ্য সমগ্রী বিতরন করা হয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন