ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জহরত আবিদসহ সংসদ সদস্যবৃন্দ শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

ফারজানা শারমিন পুতুলের জন্মদিনে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৩ নভেম্বর, ২০২৫,  1:34 AM

news image

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ৪১তম জন্মদিন উদযাপন করেছে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ।

গত শনিবার ইউনিয়নের জিগরী বাজারে বিএনপি কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করেন। তারা বলেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্ব ও আদর্শ আমাদের অনুপ্রেরণা। দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনা করা হয়।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৩ নং বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি। সাইফুল ইসলাম বলেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আমাদের দলের গর্ব। তার নেতৃত্বে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও শক্তভাবে মাঠে থাকব।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন