ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৭ জুলাই, ২০২৬,  7:16 PM

news image

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস-২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  রাকিবুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস এবং পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলার স্ব স্ব বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মী, নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের  প্রভাসক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, জুলাই যোদ্ধাদের মধ্যে মোঃ মনিরুল শামীম, মোঃ শাকিব নিতপুর (শিতলী) যুবদলের আহবায়ক, ২ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হাসান চৌধুরী, শিক্ষক মোঃ হারুনর রশীদ, মোঃ শরিফুল ইসলাম নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা। 

​সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। দেশের জন্য তাদের এই অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সবাইকে এক সাথে  ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ আহাদ আলী শাহ্ চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও ডিএসবি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন