ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৯ লক্ষ টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৪৮

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৫ জুলাই, ২০২৬,  2:35 AM

news image

রংপুর জেলার পীরগঞ্জে মাদক নির্মূলের লক্ষ্যে থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে গত ৩ মাসে অত্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩ হাজার পিস ইয়াবাসহ প্রায় সোয়া ১৯ লাখ টাকার মাদক দ্রব্য। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে মাদক নির্মুলে বর্তমান সরকারের উদ্যেগে সাড়া দিয়ে পীরগঞ্জ থানা পুলিশের পাশাপাশি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও রংপুর র‍্যাব-১৩ পীরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার করেছে।

চলমান এ অভিযানে গত এপ্রিল মাসে পীরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১৬৭পিস ইয়াবাসহ প্রায় ৮২ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সেই সাথে দায়েরকৃত ৭টি মামলায় অভিযুক্ত ৭ জনকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। 

পরবর্তীতে মে মাসের অভিযানে ৪১২ পিস ইয়াবাসহ প্রায় ২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সংক্রান্ত দায়েরকৃত ২১ টি মামলায় অভিযুক্ত ২১ জনকে গ্রেফতার করে পুলিশ। 

সর্বশেষ গত জুন মাসের অভিযানে ২ হাজার ২৬৮ পিস ইয়াবাসহ ১৬ লাখ ৩২ হাজার ৩শ' টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জুন মাসে এ সংক্রান্ত ১৭টি দায়েরকৃত মামলায় ২৫ জন অভিযুক্তের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়।

গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মাদকদ্রব্য আইনে পীরগঞ্জ থানায় ৪৩টি মামলা দায়ের করা হয় | দায়েরকৃত এসব মামলায় ৫৩ জন আসামীর মধ্যে ৪৮জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৩১ পিস ইয়াবাসহ প্রায় সোয়া ১৯ লাখ টাকার হিরোইন, চোলাইমদ, গাঁজার গাছসহ গাঁজা ও ক্যানথারিস |

এ অভিযান সম্পর্কে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের চলমান  অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

সেই সাথে তিনি সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি মাদক সংক্রান্ত যে কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করারও আহ্বান জানান|

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন