ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পীরগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২১ জুলাই, ২০২৬,  8:25 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৮ নং রায়পুর ইউনিয়ন পরিষদে মাদক, জুয়া,বাল্য বিবাহ প্রতিরোধ, মোবাইল ক্যাসিনো খেলাসহ  বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ২০ জুলাই বিকালে রায়পুর  ইউনিয়ন বিএনপির আহ্বায়ক,সাংবাদিক, মোস্তফা মিয়ার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম, এসআই বাদল মিয়াসহ পুলিশ সদস্যবৃন্দ,অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় মাদক, জুয়া, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের ক্ষতিকর প্রভাব এবং এসব প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও করা হয়। বক্তাগন বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে দলীয় নেতাকর্মীদেরও আইন মেনে চলা এবং সমাজ থেকে মাদক, জুয়া ও বাল্যবিবাহ নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। কেউ যেন রাজনৈতিক প্রভাবে কোন অপকর্মের সাথে জড়িত না হয়। 

প্রায় দু'ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, জুয়ামুক্ত ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন