ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০৯ ডিসেম্বর, ২০২৫,  1:45 AM

news image

গাইবান্ধার পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ইউএসডিওএস ফাইট স্লেভারী এন্ড ট্রাফিংকিং- ইন পারসনস্ (এফএসটিআইপি)প্রোগ্রাম এর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন জিইউকে'র কাউন্সিলর মিতা আলম, স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।‌

বক্তারা বলেন, বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ।‌ নিরক্ষরতা এবং দারিদ্র্য বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা জীবনের ইতি ঘটায়। সাধারণত অনুন্নত দেশসমূহে পারিবারিক সহিংসতা অল্প বয়সে কম শিক্ষিত বিবাহিত মেয়েদের পারিবারিক সহিংসতার হার বেশি। বাল্যবিবাহ বন্ধে অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ, চেয়ারম্যান, বিশেষ করে বিবাহ রেজিষ্ট্রার কাজীদের গুরুপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

এসময় বক্তারা মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জোর তাগিদ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিইউকে'র প্রজেক্ট অফিসার মিজানুর রহমান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন