ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৮ জুন, ২০২৬,  2:40 AM

news image

​টাঙ্গাইলের ঘাটাইলে নেশা ও অনলাইন জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক যুবক। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামে এই ঘটনা ঘটে।

​আটককৃত ব্যক্তির নাম ফারুক (৩৩)। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তিনি ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামের মাসুম মিয়ার মেয়ের জামাই।​

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক বিভিন্ন নেশায় আসক্ত এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। জুয়া ও নেশার টাকা জোগাতে তিনি মরিয়া হয়ে ওঠেন। ঘটনার দিন রাত ৩টার দিকে তিনি একই গ্রামের এক প্রবাসীর বাড়িতে কৌশলে প্রবেশ করে চুরির চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে ফারুককে হাতেনাতে আটক করেন।

​স্থানীয়রা জানান, চুরির উদ্দেশ্যেই তিনি প্রবাসীর বাড়িতে ঢুকেছিলেন। ঘটনার পর ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমসহ এলাকার লোকজন বিষয়টি নিয়ে সালিশি বৈঠক করেন।​ বৈঠকে ফারুক তার অপরাধ স্বীকার করলে মুচলেকা নেওয়া হয়।

একইসঙ্গে ভবিষ্যতে ধলাপাড়া ইউনিয়নের সীমানায় আর কখনো প্রবেশ করবেন না—এই মর্মে কঠোর প্রতিজ্ঞা করিয়ে তাকে স্থানীয়দের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ​এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, নেশা ও অনলাইন জুয়ার করাল গ্রাস যুবসমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।