কামরুজ্জামান বাবু (পোরশা)
০৮ জুলাই, ২০২৬, 3:58 AM
নওগাঁ সিমান্তে ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারি আটক
নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ০৭ জুলাই বিকেল পাঁচটার দিকে পোরশা থানার অন্তর্গত নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দেইরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৭,৪৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এসময় দুজনকে আটক করা হয়।
চোরাকারবারি ১। মোঃ নয়ন (৪০), পিতা মোঃ কালু, ২। মোঃ আনারুল (৩২), পিতা মোঃ হানিফ। উভয়ের ঠিকানা গ্রামঃ নিতপুর মাস্টার পাড়া, ডাকঘরঃ নিতপুর, থানাঃ পোরশা, জেলা-নওগাঁ। আটককৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার পোরশা থানায় মামলা দায়ের পূর্বক আসামীদেরকে মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন।