ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

ধলাপাড়া রেঞ্জে পাচারকালে বিপুল পরিমাণ কাঠসহ লোবেট জব্দ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৫ ডিসেম্বর, ২০২৫,  2:43 AM

news image

​টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জাধীন ঝড়কা বিটের সাতকুয়া এলাকায় আকাশমণি গাছ কেটে পাচারের প্রস্তুতিকালে একটি লোবেট গাড়ি ভর্তি কাঠ জব্দ করেছে বন বিভাগ।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইনের নেতৃত্বে বন বিভাগের একটি দল সাতকুয়া এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে দেখা যায়, দুর্বৃত্তরা সামাজিক বনায়নের প্লট থেকে ৩৪টি আকাশমণি গাছের গুড়ি কেটে (ঢাকা মেট্রো ট ১৫-৬৬৭৮) নম্বরধারী একটি লোবেট গাড়িতে তুলছে।

​বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে কাঠভর্তি লোবেট গাড়িটি জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে কাঠসহ গাড়িটি জব্দ করতে সক্ষম হই। দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।" বনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।