ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

তরুণদের আস্থার প্রতীক বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক

#

ইমরান হোসেন (খুলনা)

১৪ জুন, ২০২৬,  12:21 AM

news image

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলার ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক, মানবতাবাদী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মোঃ শফিকুল মোল্লা শফিক।

দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মোল্লা শফিক একজন তরুণ ও উদ্যমী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও যুবসমাজের উন্নয়নে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তাঁর অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চান।

এ সময় ‎উপস্থিত ছিলেন টালিয়ামারা বাজার শহীদ আমির হামজা (রাঃ) জামে মসজিদ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মারজাহান, সভাপতি মোঃ জাহিদ শেখ। স্থানীয় মুসল্লিদের সঙ্গে সমন্বয় করে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় তিনি সক্রিয় ভূমিকা রাখছেন মোঃ শফিকুল মোল্লা শফিক।

‎এলাকাবাসীর অনেকেই মনে করেন, সৎ, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে সক্ষম হবেন শফিকুল মোল্লা শফিক।

‎চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল মোল্লা শফিক বলেন, ‎"আমি সবসময় সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করেছি। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বালিয়াডাঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবো।"

‎স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তাঁকে নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তরুণ সমাজের একটি বড় অংশ তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন