ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জহরত আবিদসহ সংসদ সদস্যবৃন্দ শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক নির্বাচিত হলেন ডা. রেদোয়ান ফেরদৌস

#

আশরাফুল আলম

৩১ অক্টোবর, ২০২৫,  2:12 AM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পন্থী চিকিৎসকদের একমাত্র সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাগুরার কৃতি সন্তান ডা. রেদোয়ান ফেরদৌস।

তার এই অর্জনে মাগুরাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। এলাকার মানুষ ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

ডা. রেদোয়ান ফেরদৌসের শিক্ষাজীবন শুরু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে চিকিৎসা বিদ্যায় উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে। 

শিক্ষাজীবন থেকেই তিনি সক্রিয় ছিলেন ছাত্ররাজনীতিতে। তিনি ছিলেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরবর্তীতে বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।ডা. রেদোয়ান ফেরদৌসের এই সাফল্য মাগুরার জন্য গর্বের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশসেবায় আরো সফলতা কামনা করছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন