ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইলে গোপালপুরে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, আহত ২

#

রাহাত শরীফ (গোপালপুর)

১১ নভেম্বর, ২০২৫,  2:56 AM

news image

টাঙ্গাইলে গোপালপুরে দলীয় নেতাকর্মীদের কাজ করে না দেয়ার অভিযোগে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে৷ এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহত অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিএনপির নেতাকর্মীদের কাজ না করার অভিযোগ তুলে আওয়ামী ট্যাগ দিয়ে অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় নির্বাচন কর্মকর্তাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজও করে নেতাকর্মীরা। এতে ২ জন আহত হয়। 

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, নির্বাচন অফিসার নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি দুর্বব্যহার করেন। 

গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন চৌধুরী বলেন, ঘটনাটি তেমন গুরুতর নয়। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। অফিসের কাচের জানালা ভাঙা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি। 

জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সরকারি অফিস ভাঙচুর ও সরকারি কর্মকতার্র গায়ে আঘাত করার কারণে একটি মামলা দায়ের করা হবে। মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা পরিদর্শন করে দেখলাম সরকারি অফিসটি ভাঙচুর করা হয়েছে। যদি নির্বাচন অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো তাহলে লিখিত অভিযোগ দিতে পারতো। এ বিষয়ে নির্বাচন অফিসার অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন