ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকসহ বিভিন্ন পেশার মানুষের সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০১ ডিসেম্বর, ২০২৫,  10:50 PM

news image

জয়পুরহাট জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আল মামুন মিয়াকে স্বাগত জানিয়ে কালাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি জনাব লুৎফর রহমান বক্তব্যে বলেন, “কালাই উপজেলার একটি ঐতিহ্যবাহী দিঘি রয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। কিন্তু দিঘির পাশে কোনো পিকনিক স্পট নেই। ফলে দর্শনার্থীরা রান্না বা অবস্থানের সুবিধা পান না।” তিনি নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সেখানে একটি পিকনিক স্পট স্থাপনের দাবি জানান।

এ সময় কালাই মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মো. সুমন মন্ডল বলেন, “সাম্প্রতিক সময়ে কালাই উপজেলায় মাদক ও চুরির ঘটনা বেড়েছে। তরুণদের হাতে সহজে মাদক পৌঁছে যাওয়ায় তাদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে।” তিনি আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মো: আল মামুন মিয়া সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন, গণমাধ্যম, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন