ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ছাত্রদল কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গের দাবীতে বিক্ষোভ মিছিল

#

নিশাত শাহরিয়ার

১৯ অক্টোবর, ২০২৫,  10:38 PM

news image

ছাত্রদল কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত পদপ্রত্যাশী ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। রবিবার নয়াপল্টনের চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ পদবঞ্চিত নেতারা বলেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। ২০২৪ সালের ১লা মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি গঠন করা হয়। পরবর্তীতে একই বছরের জুন মাসের ১৫ তারিখে ২৬০ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। সেই কমিটি আন্দোলন সংগ্রামের সম্মুখসারির অনেককেই কমিটির বাহিরে রেখেই কমিটি প্রকাশ করে। এখন পর্যন্ত এই আংশিক কমিটি দিয়েই চলছে, দেড় বছরেও করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। 

ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা জানান,  ১৮ মাসে অসংখ্যবার আশ্বস্ত করেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি না করে তাদেরকে দল থেকে দূরে ঠেলে রাখা হয়েছে। তারা জানান,  আমরা পারিবারিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্নতায় ভুগছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে জেল জুলুম হামলা মামলার স্বীকার হয়ে এখন দলীয় পরিচয়হীনতায় ভুগছেন তারা। 

সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী তার বক্তব্যে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।কমিটি পূর্ণাঙ্গের দাবী তুলে তিনি জানান- যদি নির্ধারিত সময়ের ভেতর পূর্ণাঙ্গ কমিটি করতে তারা ব্যর্থ হয় তাহলে আগামী মঙ্গলবার কাফন মিছিলসহ অনশণের ডাক দেয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন