ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক ও ভেকুর ব্যাটারী জব্দ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৮ জুন, ২০২৬,  1:32 PM

news image

​টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকা থেকে  ৭ জুন রাত ১০ সময় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করেছে উপজেলা প্রশাসন।

পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।​জানা যায়, প্রশাসনের নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গারোবাজার এলাকায় অভিযান চালায় ঘাটাইল উপজেলা প্রশাসন।

অভিযানে অবৈধভাবে লালমাটি বহনের দায়ে একটি ড্রাম ট্রাক এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও ব্যাটারী বর্তমানে ঘাটাইল থানা হেফাজতে রয়েছে।​

স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অবৈধভাবে মাটি কাটার ফলে অত্র এলাকার পরিবেশ ও কৃষি জমি মারাত্মক হুমকির মুখে পড়ছিল। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কেটে লালমাটি বিক্রি করে আসছিল।

প্রশাসন কঠোর হওয়ায় এলাকায় অবৈধ মাটি ব্যবসার সাথে জড়িতদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, "আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আমাদের কৃষি জমি এবং পরিবেশ রক্ষা পাবে।"​

এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন