ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলের দিগড় ইউনিয়নে বজ্রপাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিতা

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৮ অক্টোবর, ২০২৫,  1:21 AM

news image

ঘাটাইলের দিগড় ইউনিয়নে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিতা করেন সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। ঘাটাইল উপজেলায় দিগড় ইউনিয়নের আমিনবাজারে ব-জ্র-পাতের পর ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে যায়।

রবিবার রাতে (৫ অক্টোবর) উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় অবস্থিত আমিনবাজারে এ দু-র্ঘ-টনা ঘটে।স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে ঝরবৃষ্টির সময় হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে আমিনবাজারের একটি জুট মিলসহ ৭ টি দোকান আগুন লেগে যায়। স্থানীয়রা প্রথমে আ-গু-ন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আ-গু-ন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭টি দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন