ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কোম্পানীগঞ্জে ছালেমা হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

০৬ ডিসেম্বর, ২০২৫,  8:48 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে মরহুম হাজী অজি উল্যাহ চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে ছালেমা হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ৩০টি মাদ্রাসার প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্যাহ মনির।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকা প্রবাসী জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রহমত উল্যাহ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু মাঝিরহাট এ সাইদিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মহি উদ্দিন।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মুফতি জালাল উদ্দীন ও হাফেজ ক্বারী নাজিম উদ্দীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন জামাত ইসলামীর আমির মাওলানা আনোয়ার হোসেন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবদুল মালেক, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর নাছের, সংগঠনের সদস্য আবুল কাশেম বিএসসি ও আবুল কালাম সুকানি।

অনুষ্ঠানের অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মনোনিবেশ, শুদ্ধ তিলাওয়াত এবং কুরআনের প্রতি তাদের নিষ্ঠার প্রশংসা করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন