ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কোম্পানীগঞ্জে খালেদা জিয়া ও ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

১৭ ডিসেম্বর, ২০২৫,  10:26 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর-হাজারী ইউনিয়নে আল-আনফাল ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদীসহ সকল জুলাই যোদ্ধার দ্রুত সুস্থতা কামনায় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ সকল বীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শাহজাহান, আল-আনফাল ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান নাজমুস সাকিব ইব্রাহিম, কার্যকারী পরিষদের সভাপতি হেদায়েত উল্লাহ মামুন, কার্যকারী পরিষদের সেক্রেটারি সাইফুল ইসলাম এবং সহ-সভাপতি শাহ আলম সেলিম।

আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি আশফাকুর রহমান, কার্যকারী সদস্য নুরুদ্দিন সজীব এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী তন্ময়।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা বলেন, দেশের কল্যাণ ও জাতির শান্তির জন্য এই ধরনের মানবিক ও ধর্মীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করেন, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং দেশের জন্য আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন