ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

২১ ডিসেম্বর, ২০২৫,  1:00 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাটস্থ সাইদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩১ জন শিক্ষার্থীকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, চরহাজারী ইউনিয়নের চৌদ্দ বাড়ি সমাজের কৃতি সন্তান, মেধাবী ছাত্র মরহুম বেলায়েত হোসেন সোহাগের স্মরণে ২০০৪ সালে এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। মোশাররফ সবুজের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় কাজ করে আসছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাজারীহাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ উল্যাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডাক্তার নুর আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম বেলায়েত হোসেন সোহাগের পিতা, আমেরিকান প্রবাসী আবুল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন হাজারীহাট আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন, চরহাজারী মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন নূরী, চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম বিএসসি, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল মালেক, দপ্তর সম্পাদক আবুল কালাম সুকানি, হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার ওমর ফারুক ও মাস্টার খুরশীদ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন