ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জহরত আবিদসহ সংসদ সদস্যবৃন্দ শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ডা: ইউনুছ সমর্থকদের বিক্ষোভ

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১৫ নভেম্বর, ২০২৫,  8:39 PM

news image

কুড়িগ্রাম-১ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. ইউনুছ আলীর সমর্থকরা।

শনিবার (১৫ নভেম্বর) জেলার নাগেশ্বরী উপজেলা শহরের বাস টার্মিনাল এলাকায় কুড়িগ্রাম-১ আসনে জেলা বিএনপির সদস্য ও ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো.ইউনুছ আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন করেন হাজারো নেতা-কর্মী। কুড়িগ্রাম-১ আসনটি মূলত (নাগেশ্বরী -ভুরুঙ্গামারী উপজেলা) নিয়ে গঠিত। এ আসনে মোট ভাোটার প্রায় ৫ লাখ ২৯ হাজার।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর সালাম বলেন-"কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন পুন-বিবেচনার জন্য কেন্দ্রকে আহ্বাবান জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষেরা বঞ্চিত ছিলাম। অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ায় আমরা বার বার এই আসনে পরাজিত হয়েছি। তাই এই আসনে মনোনয়ন পুন: বিবেচনা করে পরিচ্ছন্ন নেতা ডা. ইউনুছ আলীকে মনোনয়ন দিলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।"

ঔসংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা আজাহারুল ইসলাম বলেন- "ডা.ইউনুছ আলী ঔ স্বচ্ছ উদীয়মান নেতা। জনতার সঙ্গে তার কোনো ভাওতাবজি নাই। তিনি কারো সাথে প্রতারণা করেন নাই। ২৫ ধরে আমরা এমন লোক পাই নাই। তিনি আরো বলেন,' এবার আমরা একজন স্বচ্ছ একজন পেয়েছি ডা.ইউনুছ ভাই। তাকে মনোনয়ন দিলে আমরা আশা করি আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের মধ্যে দিয়ে তাকে সংসদে পাঠাতে পারবো।"

সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা নাদের হোসেন মাস্টার বলেন- "৫৪ বছর পেরিয়ে গেছে, ভাগ্য আকাশে দুর্ভোগ রয়ে গেছে। এর অন্যতম কারণ সুযোগ্য নেতৃত্বের অভাব। এ অঞ্চলে নিজেকে বিলিয়ে দিয়েছেন ডা.ইউনুছ আলী।" তিনি আরো বলেন, 'আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে অনুরোধ করতে চাই চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় যেন ডা. ইউনুস আলীকে মনোনয়ন দেয়া হয়। যাতে করে এ এলাকার মানুষের দুঃখ ঘোচে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-কচাকাটা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন