ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে: মিলন

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  8:10 AM

news image

গাজীপুরের কালীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেছেন, নিঃসন্দেহে একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং সর্বশেষ জুলাই বিপ্লব সবকিছুরই মূল উৎপত্তি হয়েছে একুশের অবিনাশী চেতনা থেকে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কালীগঞ্জ প্রেস ক্লাব সহ সর্বস্তরের মানুষ এ সময় শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।

শনিবার (২১ শে ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার- সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু- বীর মুক্তিযোদ্ধা মো ফজলুর হক।

ফজলুল হক মিলন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য ইতিহাস।

তিনি আরও বলেন, “একুশের চেতনা আমাদের নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্ববোধ ছড়িয়ে দেবে।

আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক- প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান- সমবায় অফিসার মো. আসাদুজ্জামান- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ- জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো আক্তার হোসেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা আলোচনা সভার সঞ্চালনা করেন।

নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কালীগঞ্জ প্রেস ক্লাবসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন