ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের মিরপুরে ইসলামী যুব কাফেলার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ স্ত্রীর সামনেই দুই লঞ্চের চাপায় প্রাণ গেল স্বামীর বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তাদের বদলী ও পদায়ন বদলি করা হলো ভাটারা থানার আলোচিত ওসি ইমাউলকে ​বাংলাদেশের ঈদ সংস্কৃতি ও অর্থনীতি নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি ঢাকা শিশু হাসপাতাল, নিরব কর্তৃপক্ষ ভিডিও ভাইরালের পর নোয়াখালির হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওএসডি মনোয়ার হাসান জীবনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইয়ামাহা রাইডার্স ক্লাব ধনবাড়ীর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২৫,  4:45 PM

news image

নিজেদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। দেশটির ওয়ার্কাস পার্টির ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে ওই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। এর নেতৃত্বে ছিলেন দেশটির নেতা কিম জং উন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 

এতে বলা হয়েছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার সবচেয়ে অত্যাধুনিক কিছু ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। এর মধ্যে দূর পাল্লার ক্রুজ মিসাইল ও ড্রোন পরিচালনার মতো যানবাহন অন্যতম। তবে বিশেষ গুরুত্ব দেয়া হয় হোয়াসং-২০ আইসিবিএমকে। যা সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এর ইঞ্জিন কার্বন ফাইবার দিয়ে তৈরি। এটি এর পূর্বে তৈরি রকেট ইঞ্জিনগুলোর চেয়ে বেশি শক্তিশালী। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, হোয়াসং-২০ একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা।

শত্রুর প্রতিরক্ষা ভেদ করার জন্য কিম তার সামরিক বাহিনীকে এমন সক্ষমতা বিকাশের আহ্বান জানিয়েছেন। কিম এক বক্তৃতায় কোরিয়াকে সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য বলে অভিহিত করেন। তিনি বলেন, আজ আমরা একটি মহান জাতি হিসেবে দাঁড়িয়ে আছি। যাদের সামনে কোনো বাধা নেই। ওই অনুষ্ঠানে উপস্থিত বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও ভ্লাদিমির পুিতনের ঘনিষ্ট মিত্র দিমিত্রি পেসকভ।