ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জহরত আবিদসহ সংসদ সদস্যবৃন্দ শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

ঈদুল ফিতর উপলক্ষে ছাত্রদল নেতা মোঃ রাজনের শুভেচ্ছা

#

তাওহীদ (সরকারী বাংলা কলেজ) মিরপুর

২০ মার্চ, ২০২৬,  7:26 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। এই পবিত্র দিনে সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করি।”

তিনি আরও বলেন, “ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি ত্যাগ, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ চর্চারও একটি মহান শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।”

মোঃ রাজন দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধ জীবন কামনা করেন এবং আশা প্রকাশ করেন, ঈদের প্রকৃত শিক্ষা প্রতিটি মানুষের জীবনে প্রতিফলিত হবে এবং দেশব্যাপী ছড়িয়ে পড়বে শান্তি ও সম্প্রীতির বার্তা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন