ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন

আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আবারও দূর্ঘটনার কবলে

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ অক্টোবর, ২০২৫,  7:08 PM

news image

সিলেট আখাউড়া সেকশনের ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিন ছড়া চা-বাগান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগস্থল ছিড়ে গিয়ে দ্বিখন্ডিত হয়ে যায়।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা কবলিত হয় ট্রেনটি। এতে কোন হতাহত না হলে ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুলাউড়া জংশন স্টেশনের রুমান আহমদ জানান, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আনুমানিক সাড়ে তিনটার দিকে কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। এর আনুমানিক ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম করে মোমিন চড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ করে দুটি বগির সংযোগস্থল ছিড়ে যায়।

ট্রেনের যাত্রী সোহেল সিদ্দিকী জানান, বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি।

কুলাউড়া জংশন স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, কুলাউড়া থেকে ইঞ্জিনিয়ারিং টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করলে পরে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে  যাবে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আনুমানিক ২ থেকে ৩ ঘণ্টা সময় বা বেশি ও লাগতে পারে।