ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড জাতীয় শিক্ষা সপ্তাহে স্কুল ক্যাটাগরিতে শিক্ষকদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অভয়নগরে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গেটে ভুমিদস্যুদের প্রতিবন্ধকতা গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পীরগঞ্জ পৌরসভায় ময়লার স্তূপে চরম জনদুর্ভোগ ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল রাজধানীর দক্ষিণখানে রাস্তা নিয়ে এলাকাবাসীর অবর্ণনীয় ভোগান্তি হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বটিয়াঘাটায় ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১১ জুন, ২০২৬,  11:30 PM

news image

যশোরের অভয়নগর উপজেলার একটি পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের একটি পুকুরে অভিযান চালিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সোনাতলা গ্রামের বাসিন্দা মোস্তফা মোল্যার পুকুরে গোসল করতে নামে মোক্তাদির ও ওয়াজেদ নামে দুই শিশু। গোসলের সময় তারা পুকুরের তলদেশে একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তা তুলে আনে। পরে পরিবারের সদস্যরা বস্তুটি দেখে আগ্নেয়াস্ত্রের গুলি বলে সন্দেহ করলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি চালায়। কয়েক ঘণ্টার অভিযানে পুকুরের তলদেশ থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, সোনাতলা গ্রামের একটি পুকুর থেকে সাত রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলিগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, পুকুরটিতে পুনরায় তল্লাশি চালানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।